মূল্য তালিকা, মেনু ও ক্যাটালগ
দাম ও অফারের দামসহ আপনার পণ্যের তালিকা, প্রিন্টযোগ্য PDF বা ফেসবুক-হোয়াটসঅ্যাপের ছবি।
টুলটি সম্পর্কে
কাস্টমারকে দেখান কী বিক্রি করেন আর দাম কত। বিভাগ, দাম ও অফার মূল্যসহ আইটেম যোগ করুন, স্টাইল (সাধারণ, উজ্জ্বল বা মেনু) বেছে নিন, তারপর প্রিন্টযোগ্য PDF বা ফেসবুকে দেওয়া, হোয়াটসঅ্যাপে পাঠানো বা কিউআর কোডে লিংক করার জন্য ছবি ডাউনলোড করুন।
যে কাজে লাগে
- রেস্টুরেন্ট ও ক্যাফের মেনু
- মুদি ও পাইকারি মূল্য তালিকা
- সেলুন ও সার্ভিসের রেট কার্ড
- এফ-কমার্স পেজের পণ্য ক্যাটালগ
কীভাবে ব্যবহার করবেন
শিরোনাম লিখুন
টাইটেল, নিচে একটি লাইন, আর ফোন, ঠিকানা বা বিকাশ নম্বরসহ ফুটার দিন।
আইটেম যোগ করুন
প্রতিটি আইটেমের নাম, বিভাগ (যেমন পানীয় বা ভাত), দাম, আর সেলে থাকলে অফার মূল্য দিন।
স্টকের আইটেম আনুন
স্টক হিসাব থেকে সব একসাথে যোগ করতে “স্টকের আইটেম আনুন” চাপুন।
স্টাইল ও ভাষা বেছে নিন
সাধারণ, উজ্জ্বল বা মেনু, আর বাংলা বা ইংরেজি বেছে নিন।
ডাউনলোড করুন
প্রিন্টের জন্য PDF, বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেনু কিউআর কোডের জন্য PNG ছবি ডাউনলোড করুন।
প্রশ্ন ও উত্তর
এটা কি ফ্রি?
এটি একটি প্রো টুল। প্রতিটি ডিভাইসে ৭ দিন বিনামূল্যে, পেমেন্ট ছাড়াই চালিয়ে দেখতে পারবেন। তারপর প্রো মাসে ৳২৯৯, অথবা ৮০% লঞ্চ অফারে পুরো বছর ৳৫৯৮।
সেলের দাম কি দেখানো যাবে?
হ্যাঁ। অফার মূল্য দিলে পুরোনো দাম কেটে দেখায় আর ছাড়ের % নিজে থেকেই আসে।
আমার তথ্য কি কোথাও আপলোড হয়?
না। আপনি যা লেখেন সব আপনার ফোন বা কম্পিউটারের ব্রাউজারেই থাকে। আমাদের সার্ভারে কিছু পাঠানো হয় না।